“United in Humanity” (মানবতায় ঐক্যবদ্ধ) প্রতিপাদ্যকে ধারণ করে আজ ময়মনসিংহে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস ২০২৬ উপলক্ষ্যে আজ বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে| ৭ মে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস | আগামীকাল শুক্রবার সরকারী বন্ধ থাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দফতরের সিদ্ধান্ত মোতাবেক বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষ্যে আজ দেশব্যাপী বিভিন্ন কর্মসূচী পালিত হচ্ছে |
দিবসটি উপলক্ষে আজ ময়মনসিংহে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, মানববন্ধন, ব্লাড গ্রুপিং কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়| গতকাল সকাল ৯ টায় ময়মনসিংহ জেলা পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ময়মনসিংহ জেলা ইউনিটের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান সমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক, ময়মনসিংহ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও বিএনপির যুগ্ম মহাসচিব ˆসয়দ এমরান সালেহ প্রিন্স|
পরে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ˆসয়দ এমরান সালেহ প্রিন্স| ময়মনসিংহ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ারুল আজিজ টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক প্রিন্সিপাল অধ্যাপক সাইদুর রহমান , ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ কামরুল হুদা , ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী, এডভোকেট এম এ হান্নান,সহ অন্যান্যরা|
আলোচনা সভায় ˆসয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, এবারের বিশ্ব রেড ক্রিসেন্ট দিবসের প্রতিপাদ্য “United in Humanity” আমাদেরকে মানবতার সেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়| ধর্ম, বর্ণ, দল-মত নির্বিশেষে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই রেড ক্রিসেন্টের মূল চেতনা|
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান গণতান্ত্রিক সরকারও মানবিক রাষ্ট্র গঠনে দৃঢ় অঙ্গীকার নিয়ে কাজ শুরু করেছে | সকলকে ঐক্যবদ্ধ থেকে এই লক্ষ্য বাস্তবায়নে কাজ করতে হবে | মানবিক বাংলাদেশ গঠনে তরুণ সমাজকে আরও বেশি স্বেচ্ছাসেবকমূলক কাজে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে ময়মনসিংহ রেড ক্রিসেন্টের চেয়ারম্যন বলেন , সহমর্মিতা, মানবতা ও সামাজিক দায়িত্ববোধের চর্চার মাধ্যমেই একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব|
তিনি বলেন , বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দীর্ঘদিন ধরে দুর্যোগ মোকাবিলা, স্বাস্থ্যসেবা, রক্তদান ও মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে রয়েছে| ময়মনসিংহ রেড ক্রিসেন্ট সোসাইটিও জেলার বিভিন্ন দুর্যোগ ও সংকটে অসহায় মানুষের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে|তিনি বলেন , ময়মনসিংহে রেড ক্রিসেন্ট আন্দোলনকে আরও জোরদার ও সর্বত্র ছড়িয়ে দিতে সকলকে সম্পৃক্ত হবার আহবান জানান |
অনুষ্ঠানে রেড ক্রিসেন্টের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন|




