মাইকে প্রচার চালিয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ সদর এলাকায় ‘খাস আদায়ের’ নামে ফের টোল বা টাকা আদায় শুরু করেছে স্থানীয় পৌরসভা| এতে চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছেন যানবাহন মালিক ও চালকরা|
৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পরপরই এই স্থানে সব ধরনের টাকা তোলা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়| মাইকিং করে পুনরায় এই টাকা আদায় কার্যক্রম চালু করা হয়েছে| এতে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে|
সরেজমিনে উপস্থিত থেকে ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈশ্বরগঞ্জ পৌরসভা এলাকায় মাইকে প্রচার চালিয়ে বলা হচ্ছে- একটি বিজ্ঞপ্তি, এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ‘পৌর অটোস্ট্যান্ড থেকে ২০ টাকা হারে খাস আদায় কার্যক্রম চলমান রয়েছে|
এটি পৌরসভার একটি নিয়মিত কাজ ও চলমান অংশ| আহরিত অর্থ পৌরসভার উন্নয়নে ব্যয় করা হয়| ধন্যবাদান্তে প্রশাসক ঈশ্বরগঞ্জ পৌরসভা|’ অথচ যেখানে খাস আদায় করা হচ্ছে তা মহাসড়ক| প্রকাশ্যে যানবাহন আটকিয়ে ২০ টাকার রসিদ দিয়ে টাকা নেওয়া হচ্ছে| পৌরসভার পক্ষ থেকে এটিকে ˆবধ এবং নিয়মিত কার্যক্রম দাবি করা হলেও ক্ষুব্ধ চালকরা একে ভিন্ন চোখে দেখছেন|
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অটোরিকশা ও সিএনজিচালক জানান, মহাসড়কে গাড়ি থামিয়ে এভাবে টাকা আদায় করা কোনোভাবেই কাম্য নয়| বিগত ৫ আগস্টের পর আমরা স্বস্তিতে গাড়ি চালাতে পারছিলাম, কোনো চাঁদা বা টোল দিতে হয়নি| কিন্তু এখন আবার নতুন করে টাকা তোলা শুরু হওয়ায় আমাদের আয়ের ওপর চাপ সৃষ্টি হচ্ছে|
এদিকে একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ঈশ্বরগঞ্জ একটি ‘প্রথম শ্রেণির’ (ক-শ্রেণি) পৌরসভা হওয়া সত্ত্বেও নিয়মমাফিক উন্মুক্ত ইজারা না দিয়ে সরাসরি এভাবে ‘খাস আদায়’ করার বিষয়টি অত্যন্ত প্রশ্নবিদ্ধ| সাধারণ চালক ও সচেতন মহলের মতে, ইজারা প্রক্রিয়া ছাড়া এ ধরনের খাস আদায়ের স্বচ্ছতা নিয়ে ধোঁয়াশা থেকে যায় এবং এটি পরোক্ষভাবে চালকদের ওপর বাড়তি হয়রানি তৈরি করছে|
এ বিষয়ে সাধারণ চালক ও পরিবহন মালিকরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনির্দিষ্ট হস্তক্ষেপ কামনা করেছেন, যেন মহাসড়কে যানবাহন থামিয়ে যেকোনো ধরনের অবৈধ বা প্রশ্নবিদ্ধ অর্থ আদায় অবিল¤ে^ বন্ধ করা হয়|
এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন বিশ্বাস কালের কণ্ঠকে বলেন, এটা চাঁদা নয়| পৌরসভার স্বার্থে খাস কালেকশন করা হচ্ছে| ইজারা না দিয়ে খাস কালেকশন কেন-এমন প্রশ্নে তিনি বলেন, ‘আগেও তো ছিল|’ স্ট্যান্ডে খাস কালেকশন না করে মহাসড়কে কেন জানতে চাইলে তিনি বলেন, এটাও স্ট্যান্ড|







