তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, ‘খাল খননসহ বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে অনেকাংশেই জলাবদ্ধতা কমেছে| ময়মনসিংহের ৬০ ভাগ রাস্তায় এখন জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে না| অচিরেই ৪০ ভাগ রাস্তায় জলাবদ্ধতা নিরসনের সমস্যাও কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে| এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি|

আজ মঙ্গলবার বিকেলে নগরীর টাউনহল তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হতদরিদ্র ও অ¯^চ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন| তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার বাংলাদেশের বিভিন্ন উপজেলা এবং সিটি কর্পোরেশেনের বিভিন্ন ওয়ার্ডে উন্নয়ন কার্যক্রম করে যাচ্ছে| ইদানীং শহরের বিভিন্ন ওয়ার্ডে জলাবদ্ধতা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল| প্রধানমন্ত্রীর নির্দেশে সারা বাংলাদেশে জলাবদ্ধতা নিরসনে ইতোমধ্যে খাল খননসহ বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে অনেকাংশেই জলাবদ্ধতা কমাতে সক্ষম হয়েছি|’ তিনি বলেন, অতিতে ঢাকা শহরের অনেক রাস্তা ও ময়মনসিংহ নগরীতে বৃষ্টি হলেই রাস্তা ডুবে যেতো| কিন্তু সিটি প্রশাসকের গৃহীত তৎপরতায় এখন ময়মনসিংহের ৬০ ভাগ রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে না| অচিরেই ৪০ ভাগ রাস্তায় জলাবদ্ধতা নিরসনের মাধ্যমে কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে|

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, ‘বিএনপি নির্বাচনী ইসতেহারে কিছু কিছু পরিকল্পনা ও প্রস্তাব করেছিলো এবং কিছু কিছু পরিকল্পনা গ্রহণ করেছিল| তারমধ্যে ছিল মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড | আমরা ইতোমধ্যে বাংলাদেশে ফ্যামিলি কার্ডের পাইলট কর্মসুচীর বাস্তাবায়ন করার সুযোগ হয়েছে|’ তিনি বলেন, ‘১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আমরা ময়মনসিংহের নান্দাইলে চর বেতাগৈর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড উদ্বোধন করেছি| ফ্যামিলি কার্ড বিতরণের মধ্যদিয়ে ময়মনসিংহকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসা হয়েছে| ইনশাল্লাহ খুব শিগগিরই ময়মনসিংহের সকল উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করার প্রস্তুতি গ্রহণ করছি| বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবো| সাথে সাথে কৃষক কার্ডও বিতরণ শুরু করা হবে|’ ঈদের পর কৃষক কার্ড বিতরণ করতে পারবো বলেও জানান তিনি|

সিটি কর্পোরেশনের প্রশাসকের উদ্যোগে ঈদ উপহার বিতরণ কর্মসুচীর প্রসংশা করে তিনি বলেন, ‘সিটির প্রশাসক যে উদ্যোগ গ্রহণ করেছেন, আমি এমন নজীরবিহীন উদ্যোগ খুবই কম দেখেছি| দেশের কোনো সিটি কর্পোরেশেনে এভাবে অনাড়¤^র অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ নজীরবিহীন|’ তিনি বলেন, ‘আপনারা সচেতন থেকে ভবিষ্যতেও রোকুনোজ্জামান রোকনের সাথে থাকবেন| তিনি যেন সিটি কর্পোরেশনের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন, সেদিকে আপনারা নজর দিবেন| সেই অনুরোধ ও আহ্বান জানাচ্ছি|

দুইদিন পর ঈদ উদযাপনের কথা উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, অনেকেই কুরবানি দিবেন| কুরবানির পশুর বর্জ্য যেন যত্রতত্র না ফেলি, রাস্তায় যেন দুর্গন্ধ বা পরিবেশের কোনো ক্ষতি না হয়, সেজন্য সবাইকে যথাস্থানে বর্জ্য ফেলার আহ্বান জানান তিনি| তিনি বলেন, ‘বাড়িতে নিজস্থানে নিজের এলাকায় এই বার্তা পৌছে দেবেন, আমরা যেন কেউ কুরবানির বর্জ্য নির্দিষ্ট স্থান ছাড়া না ফেলি| আমরা যেন পরিবেশ দূষণ না করি| পরিবেশের যেন ভারসাম্য রক্ষা করার জন্য যেসব পদক্ষেপ নেয়া হবে সেদিকে সবাই নজর দিতে হবে|’
পবিত্র হজ্বের কথা উল্লেখ করে তিনি বলেন, যাঁরা হজ্বে গেছেন তাঁরা যেন আমাদের জন্য মুসলিম উন্মাহর শান্তি, দেশবাসির কল্যাণ সমৃদ্ধির জন্য দোয়া করেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন| একই সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ আমাদের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করেন তিনি|









