ময়মনসিংহ নগরীর সি কে ঘোষ রোডে সিটি কর্পোরেশনের নিজস্ব জায়গায় জনসাধারণের সুবিধার্থে নির্মিত পার্কিং জোনের উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার (৩০ আগস্ট) দুপুর ১টায় পার্কিং জোনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন। উদ্বোধনকালে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে সিটি প্রশাসক বলেন, মোটরসাইকেলসহ নগরীর রাস্তায় যত্রতত্র পার্কিং করা যানবাহনের কারণে অযথা যানজট সৃষ্টি হয়। এজন্য পার্কিং জোনের ব্যবস্থা করা হয়েছে। নগরীতে যানবাহন পার্কিংয়ের সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত এবং যানজট নিরসনসহ জনসাধারণের চলাচল আরও নির্বিঘ্ন করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান সিটি প্রশাসক।







