ময়মনসিংহের তারাকান্দা ও হালুয়াঘাট উপজেলার খাল পুনঃখননসহ উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে নতুন মাত্রা| মঙ্গলবার (১২ মে) ওই এলাকায় দিনব্যাপী সরকারি সফরে আসছেন ময়মনসিংহ-৯ আসনের জাতীয় সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী| প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন তিনি|
সফরকালে সকাল সাড়ে ১০ টায় তারাকান্দা উপজেলায় জনগুরুত্বপূর্ণ খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী| পরে হালুয়াঘাট উপজেলার আমতৈল ইউনিয়নে রাস্তার কাজ এবং কৈচাপুর ও সদর ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী|
তারাকান্দা উপজেলার গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুফতি মাহমুদুল্লাহ, বিএনপির উত্তর জেলা যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন|
হালুয়াঘাট উপজেলার আমতৈল ইউনিয়নে রাস্তার কাজ এবং কৈচাপুর ও সদর ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি| এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর যুগ্ম মহাসচিব ও জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন| বিকেলে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন|
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে| তথ্য প্রতিমন্ত্রীর আগমণে স্থানীয় জনসাধারণ ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে|





