হালুয়াঘাট কয়লা আমদানী-রপ্তানী কারক গ্রুপের নির্বাচন পরবর্তী শপথ গ্রহণ অনুষ্ঠিত।
হালুয়াঘাট আমদানি ও রপ্তানিকারক গ্রুপের নবনির্বাচিত কার্য-নির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার রাত ৮:৪৫ মিনিটে সমিতির নিজস্ব কার্যালয় হোটেল ইমেক্স ইন্টারন্যাশনালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোঃ আশরাফুল ইসলাম।
এর আগে ২৫ জুন অনুষ্ঠিত নির্বাচন কমিশন সভায় কোনো প্রকার আপত্তি না থাকায় এবং কোনো প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার না করায় সংগঠনের গঠনতন্ত্রের ৪৯(ক) ধারা মোতাবেক ১৭টি পদে ১৭ জনকে বৈধ প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহি কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং মোঃ জয়নাল আবেদীন ও চন্দন কুমার ঘোষ সহ-সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সংগঠনের মহাসচিব হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক অশোক কুমার সরকার। এছাড়া যুগ্ম-মহাসচিবের দায়িত্ব পালন করবেন ব্যারিস্টার আ.স.ম খালিদ ইকবাল নিটোল ও স্টিফেন স্টেনশন রন্দ্রি।
কমিটির অন্যান্য পদের মধ্যে মোঃ শাহিদুল ইসলাম অর্থ সচিব, হাজী মোঃ আজিজুল ইসলাম সমাজ কল্যাণ সচিব, রাজীব কুমার দত্ত তথ্য, প্রচার ও প্রকাশনা সচিব এবং হাজী মোঃ কামরুজ্জামান দুলাল শ্রম বিষয়ক সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। সাংস্কৃতিক সচিব হিসেবে মোঃ সামছুল আলম সামস্ ও ক্রীড়া সচিব হিসেবে মোঃ আসাদুজ্জামান শপথ নিয়েছেন।
পাশাপাশি কার্য-নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক এমদাদুল ইসলাম, মোঃ আলিমুল ইসলাম, মোঃ আব্দুল বারী, মোঃ সাখাওয়াত হোসেন মল্লিক এবং অপু সরকার।
শপথ গ্রহণ অনুষ্ঠানে নির্বাচন কমিশনার অধ্যাপক অপূর্ব ম্রং ও অধ্যাপক শেখ খালেদুজ্জামান আউলিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, এই কমিটি হালুয়াঘাট আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সার্বিক উন্নয়নে ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।







