গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে ময়মনসিংহ জেলায় গফরগাঁও পৌর এলাকায় বিভিন্ন মহল্লার বাসা বাড়িতে পানি ঢুকেছে| হঠাৎ করে এই জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন পৌরবাসী|

সোমবার (১৩ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌর এলাকায় আর্দশ শিশু নিকেতন, বাতেনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও গফরগাঁও সরকারি কলেজ মাঠ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে| ফলে শিশু শিক্ষার্থীসহ শিক্ষার্থীরা যাতায়াতের চরম অসুবিধা সৃষ্টি হয়|
এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের বাসা বাড়িতে যাওয়া রাস্তা ও বাসা ভেতরে পানি জলাবদ্ধতা কারণে পৌর বাসিন্দারা দারুণ ভোগান্তির মধ্যে পড়েছেন| তাদের নোংরো পানি মাড়িয়েই চলাচল করতে হচ্ছে| পৌরবাসীর দাবি, স্থায়ী ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করে দ্রুত এই দুর্ভোগ থেকে তাদের মুক্তি দেয়ার হোক|







