ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের ফুলপুর উপজেলার পশু হাসপাতালের সামনে আজ সোমবার ভোরে সড়ক দুর্ঘটনায় এরশাদ আলী (৬০) নামে ব্যবসায়ী নিহত হয়েছেন।
তিনি ফজরের নামাজ আদায় শেষে রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় ঔষধ কোম্পানির একটি পিকআপ ভ্যান পেছন দিক থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত এরশাদ আলী ফুলপুর উপজেলা সদরের বাসিন্দা। উপজেলা বাসস্ট্যান্ডে তার পানের দোকান রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।





