“মাশাল্লাহ মঞ্জিল” ৪ কোটি টাকায় ৪ তলা বিলাশবহুল বাড়ি নির্মাণ করে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় আলোচনায় আসেন কুমিল্লায় আটক ৮১ ফুট উচ্চতার রামমূর্তি র্নিমাণ উদ্যোক্তা গ্রেফতারকৃত প্রতারক হরিদাস চন্দ্র তরনী দাস ওরফে তাওহীদ ইসলাম। সবজি বিক্রেতা রফিকুল ইসলামের মেয়ে স্মৃতি আকতারকে বিয়ে করে তিনি মুসলমান লেবাস ধারন করে মসজিদে নিয়মিত নামাজ আদায় করতেন। বেশ কিছিুদিন ধরে তার বিয়ে করা স্ত্রী স্মৃতি আকতার ও তার পরিবার প্রমোদকুঞ্জে মাশাল্লাহ মঞ্জিলে বসবাস করতেন। বুধবার (২৩ জুলাই) বিকালে স্ত্রী স্মৃতি আকতারকে প্রমোদকুঞ্জ মাশাল্লাহ মঞ্জিল থেকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেন পাওনাদারর।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান।

২০১৯ সালে ফুলবাড়ীয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের বালাশ^র ছাইতানতলার সবজি বিক্রেতা রফিকুল ইসলামের মেয়ে স্মৃতি আকতারকে বিয়ে করে হরিদাস হয়ে যান মোঃ তাওহীদ ইসলাম। প্রথমেই এলাকার অসহায় মানুষকে সহায়তা করে তিনি সমাজের পভাবশালী একটি মহলকে সঙ্গে নিয়ে শুরু করে প্রতারণা। প্রতারক চক্রটি সরকারি ঘর, নলকূপ দেওয়ার নামে শত শত মানুষের নিকট থেকে টাকা নেন।
২০১৯ সালে ১৩ শতাংশ জমি কিনে সরকারি খালের ১৫ শতাংশ খাস জমি দখল করে ৪ কোটি টাকায় একটি বিলাসবহুল বাড়ি নির্মাণ করেন। প্রথমে চিকিৎসালয় করার কথা বলেন হরিদাস। ৪তলা ভবন নির্মাণ কাজ শেষ হলে সুইমিংপুল বানিয়ে কটেজ ব্যবসা শুরু করেন। তার বিলাস বহুল বাড়িতে দিনরাত দেহ ও মাদক ব্যবসা চলতো।
বৃহস্পতিার (২৩ জুলাই) সরেজমিন আলোচিত বিলাশবহুল ”মাশাল্লাহ মঞ্জিল” পরিদর্শন করে দেখা গেছে, দীর্ঘ অযত্ন অবহেলার শিকার বিলাশ বহল বাড়িতে এখন মাকড়সারা বাসা বেঁধেছে। বাড়ির সামনে বিশালকায় প্যারিস সুইমিংপুল এন্টারটেইনমেন্ট পার্ক নামে একটি সাইন বোর্ড থাকলেও তা সরিয়ে ফেলা হয়েছে। কৌতুলি মানুষ এক সময় বাড়িটি দেখার জন্য আসলেও এখন আসেন পাওনাদাররা। বাড়ির সামনে ভ্যান রিকশা নিয়ে দাড়িয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন গোলাপ মোস্তফা। তিনি জানান, ৬ বছর আগে তার ছেলে ইসরাফিলকে সরকারী চাকরী দেয়ার কথা ৭ লাখ টাকার মধ্যে ১ লাখ নেন প্রতারক তাওহীদ। ৬ বছরে দুই বারে ৪০ হাজার টাকা দিলেও বাকী টাকা এখনো পাননি। এক বছর আগে স্থানীয় দুলাল দোকানদার নামে একজন ২০ হাজার টাকা দেন। দুলালের মত আরও কমপক্ষে ৫০ জনের একটি বাহিনী আছে তাওহীদের। যাদের সহায়তায় সকল অপকর্ম করতে সাহস পেয়েছে। এদেরকে আইনের আওতায় আনা দরকার বলে তিনি মনে করেন।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান জানান, পাওনাদাররা বুধবার সকালে ময়মনসিংহে মানববন্ধন শেষে বিকালে বাড়িতে তারা ঝুলিয়ে দেন।
উল্লেখ্য, মানি লন্ডারিং প্রতিরোধ আইনের একটি মামলায় গাইবান্ধার পলাশবাড়ীর আলোচিত হরিদাস চন্দ্র তরনীদাসকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার {১২ জুলাই} রাতে গাইবান্ধা জেলা পুলিশের সহায়তায় পলাশবাড়ীর রামমন্দির থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।






