ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়ন উন্নয়ন ফোরামের আয়োজনে ইউনিয়নের সবগুলো মসজিদ ও পূজা মন্ডপে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার কেশরগঞ্জ বাজারের শাফী ইন্টারন্যাশনাল স্কুলে সংগঠনটির ব্যানারে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে উপহার তুলে দেওয়া হয়।

পুটিজানা ইউনিয়ন উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সিঙ্গাপুর প্রবাসী রাজিব হোসাইন সাদ্দাম এর অর্থায়নে প্রতিটি মসজিদ সংস্কার ও পূজামন্ডপে শারদীয় দুর্গোৎসব পালনে নগদ ১০ হাজার টাকা করে প্রদান করা হয়। ঐ ইউনিয়নে ৯৭ টি মসজি ও ২১ টি মন্দিরে আর্থিক সহযোগীতা করেন।
এসময় উপস্থিত ছিলেন, আলহাজ্ব মো. জিন্নাহ খান, আলমগীর হোসেন মিন্টু খান,মো. গোলাম মোস্তফা খান,শহীদ মাস্টার প্রমূখ।








