ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন সরকারি ও উন্মুক্ত জলাশয়ে ৩৮০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, প্রজনন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে এ পোনা মাছ অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন, জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত হোসেন ও উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জল হোসেনসহ মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানায়, মৎস্যসম্পদ সমৃদ্ধ করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।






