ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও বাজারে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মৃত গ্রাহক শ্রী অপু চন্দ্র বিশ্বাসের মৃত্যুদাবির ৬ লাখ ৪৫ হাজার ৫১৬ টাকা তার নমিনি হেনা রানীর হাতে হস্তান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ঘোষগাঁও বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে এ মৃত্যুদাবির অর্থ হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ময়মনসিংহ রিজিওনাল অফিসের আরবিডিএম সালাম আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফের বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ঘোষগাঁও বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
মৃত্যুদাবির অর্থ হস্তান্তরকালে সংশ্লিষ্টরা বলেন, জীবন বীমার মূল উদ্দেশ্য হলো অনিশ্চিত সময়ে গ্রাহক ও তার পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা। গ্রাহকের মৃত্যুর পর তার নমিনির হাতে প্রাপ্য অর্থ তুলে দেয়া সেই আর্থিক নিরাপত্তারই একটি গুরুত্বপূর্ণ অংশ।
অনুষ্ঠানের প্রধান অতিথি সালাম আহমেদ গার্ডিয়ান লাইফের পক্ষ থেকে গ্রাহকসেবা ও প্রতিশ্রুত দায় পরিশোধের ওপর গুরুত্বারোপ করেন। পরে তিনি আনুষ্ঠানিকভাবে ৬ লাখ ৪৫ হাজার ৫১৬ টাকা মৃত গ্রাহকের নমিনি হেনা রানীর হাতে হস্তান্তর করেন।







