ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে ভাড়া তদারকি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সক্রিয় রাতে টহলে নেমেছেন সিটি প্রশাসক।

শনিবার গভীর রাতে আকস্মিক টহল ও পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।

পরিদর্শনকালে তিনি বিভিন্ন যানবাহনের ভাড়া যাচাই করেন, যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের মতামত ও অভিযোগ শোনেন এবং চাঁদাবাজি প্রতিরোধে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজি বন্ধে প্রশাসকের এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।







