বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিরোধী দল আওয়ামী ধারায় রাজনীতি করছে| তারা আওয়ামী লীগের মতো বিরোধিতার জন্যই বিরোধিতা করছে, আওয়ামী চশমা পড়ে রাজনীতি করছে|
আজ শুক্রবার বিকেলে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার শাকুয়াই ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন|

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, তৃণমূল পর্যায়ের সংগঠন শক্তিশালীকরণ, ইউনিয়নের উন্নয়ন, সামাজিক শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং মাদক-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন|
তিনি বলেন, বিরোধী দল আওয়ামী ধারায় রাজনীতি করছে| গণ অভূত্থানের আকাংক্ষা অনুযায়ীই নেতিবাচক নয়, ইতিবাচক রাজনীতি করতে হবে| প্রস্তাবিত বাজেটের কথা উল্লেখ করে তিনি বলেন, এবারই বাজেটের পর নিত্য পণ্যের দাম বাড়ে নাই| কারণ নিত্য পণ্যের ওপর ভ্যাট ট্যাক্স কমিয়ে দেয়া হয়েছে, বাড়িয়ে দেয়া হয়েছে মদ, সিগারেটের ওপর ভ্যাট ট্যাক্স| কিন্তু বিরোধী দল বলছে গরিব মারার বাজেট| কারণ তারা আওয়ামী লীগের মতো বিরোধিতার জন্যই বিরোধিতা করছে, আওয়ামী চশমা পড়ে রাজনীতি করছে| তিনি বিরোধী দলীয় নেতার বক্তব্যের সমালোচনা করে বলেন, প্রবানমন্ত্রী তারেক রহমান এক দলীয় নয়, শহীদ জিয়া, বেগম খালেদা জিয়ার মতোই বহুদলীয় গণতান্ত্রিক ধারার দেশ পরিচালনা করেছেন এবং তা অব্যাহত রাখবেন | তারেক রহমান বহু দলীয় গণতান্ত্রিক ধারার শাসন কায়েম করেছেন বলেই জামায়াত এনসিপিসহ বিরোধী দল মুক্তকণ্ঠে সংসদে ও বাইরে কথা বলতে ও রাজনীতি করতে পারছেন, সরকারী দলের এমপিদের মতো জনকল্যাণে বরাদ্দ পাচ্ছেন|

মত বিনিময় সভায় প্রিন্স বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী জনগণের প্রত্যাশা পূরণে তৃনমূলে বিএনপির নেতাকর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে| জনগণের পাশে থেকে তাদের সুখ-দুঃখের অংশীদার হতে হবে এবং উন্নয়ন ও জনসেবার রাজনীতিকে শক্তিশালী করতে হবে|
প্রিন্স বলেন, “শাকুয়াই ইউনিয়নের সার্বিক উন্নয়নে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও স্থানীয় অবকাঠামো উন্নয়নের বিষয়গুলো অগ্রাধিকার পাবে| উন্নয়ন হবে জনগণের চাহিদা ও অংশগ্রহণের ভিত্তিতে এবং দলমত নির্বিশেষে সকল মানুষের কল্যাণে|”
সামাজিক শান্তি ও সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমাজে বিশৃঙ্খলা বা সংঘাত সৃষ্টির যে কোনো অপচেষ্টা রোধ করে একটি নিরাপদ, মানবিক ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে|
মাদক, চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে প্রিন্স বলেন, “আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বিএনপি জনগণের দল| বিএনপি নেতাকর্মীদেরকে মাদকাসক্ত, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, দখলবাজ কিংবা অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সর্ব শক্তি নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে| দলের কেউ যদি এসব অপকর্মের সাথে জড়ায়, তাদের জন্য বিএনপির দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে|”
তিনি আরও বলেন, “মাদকসেবী ও মাদক কারবারিদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না| কেউ দলের পরিচয় ব্যবহার করে অপরাধীদের রক্ষা করার চেষ্টা করলে তাকেও ছাড় দেওয়া হবে না|”
নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা এবং সকল ধরনের পাশবিক অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা বিএনপি সরকারের রাজনৈতিক অংগীকার|

-1200x675.jpg&w=3840&q=75)



-400x300.jpg&w=3840&q=75)