ময়মনসিংহে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তারের প্রেক্ষাপটে সরকারি কর্মকর্তা ও কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের করণীয় শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
.jpeg)
স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে হাবীবা মীরার সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক আজিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল, দৈনিক আজকের খবর সম্পাদক মোশাররফ হোসেন, দৈনিক নিউ টাইমস সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক ইউনয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলী, ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন সুলতানা, বিভাগীয় তথ্য পরিচালক মীর আক্রামউদ্দিন আহমেদ ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এ কে এম মাহবুবুল আলম।
.jpeg)
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, অপতথ্যরোধে আইনের সঠিক প্রয়োগ করতে হবে। দায়িত্বশীল জায়গা থেকে মিথ্যা, অপতথ্য ও গুজব সম্পর্কে সজাগ থাকতে হবে। তিনি বলেন, অপতথ্য, গুজব ও বিভ্রান্তিকর তথ্য সমাজে অস্থিরতা তৈরি করছে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীলতা নিশ্চিত করতে নীতিমালার প্রয়োগ করতে হবে।

সেমিনারে বক্তারা বলেন, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার বিস্তাররোধে সবাইকে সচেতন হতে হবে। চোখের সামনে কোনো অপরাধ হলে তার জোরালো প্রতিবাদ করার মানসিকতা থাকতে হবে। একইসাথে জনসচেতনতা সৃষ্টির জন্য গন্যমাণ্য ব্যক্তি, পরিবার, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে সরকারকে আইনের ব্যবহার নিশ্চিত করতে হবে।

-1200x903.jpg&w=3840&q=75)


