বাস চালকদের জন্য সমন্বিত চক্ষু সেবা প্রধানের মাধ্যমে সড়ক নিরাপত্তা উন্নত করতে বিনামূল্যে চক্ষু স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে ময়মনসিংহে ভিশন সেন্টার উদ্বোধন হয়েছে|
বৃহস্পতিবার সকালে নগরীর বড়বাজার জেলা মটরজান কর্মচারী ইউনিয়ন ভবনে ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল, গুড পিপল ইন্টারন্যাশনাল এবং ওরবিস ইন্টারন্যাশনালের যৌথ সহযোগিতায় প্রাথমিক চক্ষু সেবা কেন্দ্র (ভিশন সেন্টার) উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান|

যাত্রীদের নিরাপত্তা যারা দিবেন সেইসব যানবাহন চালকদের নিরাপত্তার জন্য এ আয়োজন| চালকদের সেবায় এ উদ্যোগ ফলপ্রসু হলে এ আয়োজন সার্থক হবে বলে মনে করেন বক্তারা|
.jpeg)
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, চোখ সুস্বাস্থ্যের নিয়ামক শক্তি| এ উদ্যোগ ময়মনসিংহের জন্য মাইলফলক| কল্যাণধর্মী এ ধরণের উদ্যোগ জিও, এনজিওদের এগিয়ে আসা উচিত| বিএনএসবি যথাযথ পর্যবেক্ষণের মাধ্যমে একটি সুপারিশমালা প্রণয়ন করলে ভবিষ্যতে প্রশাসন সহায়ক ভূমিকা পালন করতে পারবে|
.jpeg)
ডাঃ কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক প্রফেসর মো. জাকির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের নির্বাহী পরিচালক শরীফুজ্জামান পরাগ, অরবিস কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ফয়সল আহমেদ, গুড পিপল ইন্টারন্যাশনালের প্রোগ্রাম ম্যানেজার মিনহাজ আহমেদ, ময়মনসিংহ মটরযান শ্রমিক ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম প্রমূখ|
অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল সার্জন কার্যালয়সহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন|





