বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকার দেশের বিদ্যুৎ ও গ্যাস সেক্টর লুটপাট করে ধ্বংস করে দিয়েছে। বতর্মান সরকার এর দায় বহন করছে। অতীতেও দেশের সকল সঙ্কটে বিএনপি উদ্ধারের দায়িত্ব পালন করেছে। বতর্মান সরকারও বিপর্যস্ত দেশকে এগিয়ে নিয়ে কাজ করছে। এই দেশ গড়ার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই আমাদেরকে বতর্মান সরকারকে সহযোগিতা করতে হবে। দল বা সরকার বিভ্রত হয়, এমন কোন কাজ করা যাবে না। এবিষয়ে দলীয় নেতাকর্মীদের সর্তক থাকতে হবে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গোহাটা মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, অতীতের সকল আন্দোলন, সংগ্রাম ও নির্বাচনে দেশের জনগণ বিএনপির সঙ্গে ছিল। আগামীতেও দেশের জনগণ বিএনপির পাশে থাকবে। কিন্তু বিরোধীদল লংমার্চ করে জনগণের দুর্ভোগ সৃষ্টি করার পায়তারা করছে। তারা যদি জনগণকে দুর্ভোগে ফেলে ফায়দা হাসিল করতে চায় তাহলে জনগণ তাদের বর্জন করবে।
সভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম এনায়েত উল্লাহ কালামের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. নূরুল হক, বিএনপি নেতা আব্দুস সালাম, উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক শামছু, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক মহিবুল হক টুটুল, জেলা ছাত্রদলের সভাপতি নূরুজ্জামান সোহেল, বিএনপি নেতা আব্দুস সাত্তার, জেলা মৎস্যজীবী দলর সভাপতি হযরত আহম্মেদ সাকিব প্রমূখ।
এদিকে সভা শেষে একটি বর্নাঢ্য র্যালী উপজেলার গোহাটা থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদিক্ষন করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। এতে ব্যানার ও ফেস্টুনে সুসজ্জিত হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন।







