১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে ময়মনসিংহের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দীঘারকান্দা বাইপাস মোড়ে অবস্থিত জুলাই চত্বরে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেছেন প্রশাসনসহ ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠান|

সকালে বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, জেলা পরিষদের প্রশাসক সৈসয়দ এমরান সালেহ প্রিন্স, জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন|

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে তিনি জুলাই চত্বরে উপস্থিত হয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়| একই সঙ্গে দেশের স্বাধীনতা, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মোৎসর্গকারী শহীদদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়|

এ সময় প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির জন্য এক অনন্য প্রেরণার উৎস| তাঁদের আদর্শ ও ত্যাগের চেতনা ধারণ করেই একটি উন্নত, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে|

শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এই শ্রদ্ধাঞ্জলি কর্মসূচির মাধ্যমে শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, দায়িত্ববোধ ও মুক্তিযুদ্ধের চেতনা লালনের আহ্বান জানানো হয়| এ সময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন|







