বিরোধী দলের উদ্দেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ‘খাল কেটে কুমির আনবেন না, এমন কাজ করবেন না, যাতে বাংলাদেশে আবার সে ফ্যাসিস্টরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে|’ রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি| জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কারণেই আমরা আজ রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পেরেছি|
আওয়ামী লীগের পরিণতির কথা তুলে ধরে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘এমন পরিণত যাতে আমাদের না হয়|’ এ সময় বিরোধী দলের সদস্যরা টেবিল চাপড়ে সমর্থন জানান| তখন বিরোধী দলের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘সেদিকে আপনাদেরও খেয়াল রাখতে হবে| আপনারা তালি দিচ্ছেন, কথাটা শেষ করতে হবে| আপনাদেরও পরিণতি এ রকম না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে|’
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ¯^াক্ষর করা জুলাই জাতীয় সনদ বিএনপি বাস্তবায়ন করবে জানিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এর মধ্যে কোনো ‘ইফস’ বা ‘বাটস’ নাই| কিন্তু যদি জনগণের দৃষ্টি অন্য দিকে ফেরানোর অপচেষ্টা করা হয়, তা হবে আত্মঘাতী| আওয়ামী লীগ যেভাবে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পত্তি মনে করেছিল, কেউ যদি মনে করে জুলাই সনদ নিজেদের সম্পত্তি, সেটি হবে ভুল এবং আত্মঘাতী| বাংলাদেশের জনগণ তা মেনে নেবে না|
বিরোধী দলের উদ্দেশে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা মুখে বলেন একত্রভাবে কাজ করার কথা| কিন্তু মুখে মধু অন্তরে বিষ রেখে লাভ হবে না|’ দেশের ভবিষ্যতের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা যদি একত্রভাবে কাজ না করি, তাহলে খাল কেটে কুমির আনা হবে| তাই তাদের (বিরোধী দল) আহ্বান জানাতে চাই, আমরা যেন বিরোধিতার জন্য বিরোধিতা না করি|’
জুলাই শহীদের সংখ্যা নিয়ে বিতর্কের বিষয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, ‘একাত্তরের ৩০ লাখ, ৩ লাখ নিয়ে এখনো বিতর্ক হচ্ছে| আমরা জুলাই নিয়ে বিতর্ক করতে চাই না| ৫০ বছর, ১০০ বছর পর জুলাই নিয়ে কোনো বিতর্ক রেখে যেতে চাই না|’


-400x300.jpg&w=3840&q=75)

