ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে ৪ জন। আজ দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ-গফরগাঁও সড়কের ত্রিশালের তিরখী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনসুর আহমেদ জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ-গফরগাঁও সড়কের ত্রিশালের তিরখী নামক স্থানে বালু ভর্তি ট্রাকের চাঁপায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচরে গেলে এতে ঘটনাস্থলে চালক জসিম (৩৮) নিহত হন।
জসিম ময়মনসিংহ সদর উপজেলার সুতিয়াখালি এলাকার মফিজ উদ্দিনের ছেলে। এতে আহত হয় আরো ৪ জন। ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন রিফাত (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়।
রিফাত দক্ষিণ গফরগাঁওয়ের পাইথল ইউনিয়নের শহীদ নগর গ্রামের আলম মিয়ার ছেলে। ##







