তিসি বীজ পুষ্টিগুণে ভরপুর একটি খাবার| এতে আছে ওমেগাু৩ ফ্যাটি অ্যাসিড, ফাইবার, প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা হৃদ&¯^াস্থ্য, হজম ও ত্বকের জন্য উপকারী| তবে সঠিক নিয়মে খাওয়া জরুরি|
দেখে নিন কোন নিয়মে খাবেন তিসি বীজ-
১. গুঁড়া করে খাওয়া ভালো: পুরো বীজ অনেক সময় হজম না হয়েই বের হয়ে যায়| তাই হালকা ভেজে ব্লেন্ড করে গুঁড়া করে খেতে পারেন|
২. পানির সঙ্গে ভিজিয়ে খেতে পারেন: ১ু২ চা চামচ তিসি বীজ এক গ্লাস পানিতে কয়েক ঘণ্টা ভিজিয়ে রেখে পান করতে পারেন|
৩. স্মুদি বা দইয়ের সঙ্গে: দই, ওটস, সালাদ বা স্মুদিতে মিশিয়ে খেলে স্বাদ ও পুষ্টি দুটোই বাড়ে|
৪. রুটির আটা বা রান্নায় ব্যবহার: রুটি, পাউরুটি বা স্যুপেও তিসির গুঁড়া মেশানো যায়|
প্রতিদিন কতটুকু খাবেন?
সাধারণত দিনে ১ু২ টেবিল চামচ যথেষ্ট| অতিরিক্ত খেলে পেট ফাঁপা, গ্যাস বা ডায়রিয়া হতে পারে|
খাওয়ার সময় সতর্কতা
১. পর্যাপ্ত পানি পান করুন
২. প্রথমে অল্প পরিমাণে শুরু করুন
৩. যাদের রক্ত পাতলা করার ওষুধ চলে, তারা চিকিৎসকের পরামর্শ নিন
৪. গর্ভবতী নারীদের নিয়মিত খাওয়ার আগে চিকিৎসকের সঙ্গে কথা বলা ভালো
সম্ভাব্য উপকারিতা
১. কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে
২. কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়ক
৩. ত্বক ও চুল ভালো রাখতে সাহায্য করতে পারে



