পিএইচডি ডিগ্রি অর্জন করায় ময়মনসিংহের নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. শামিমা নাসরিনকে শিক্ষক পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইনামুল হকের সভাপতিত্বে শিক্ষকরা ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন। বক্তারা বলেন, ড. শামিমা নাসরিনের এ অর্জন কলেজের মর্যাদা বৃদ্ধি করবে এবং শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করবে।
ড. শামিমা নাসরিন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে ‘মুসলিম নারীর রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্ব: একটি ঐতিহাসিক বিশ্লেষণ’ শীর্ষক গবেষণার জন্য পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
সংবর্ধনার জবাবে তিনি বলেন, গবেষণা একজন শিক্ষকের জ্ঞান ও পাঠদানকে সমৃদ্ধ করে এবং সমাজের নানা সমস্যার সমাধানে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে। এ অর্জনের পেছনে কলেজ প্রশাসন, সহকর্মী, শিক্ষার্থী ও পরিবারের সহযোগিতার জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।






