ময়মনসিংহের নান্দাইলে শুক্রবার(১০ জুলাই)বিকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নে ৬১ লাখ ৬০ হাজার ৪ শত টাকা প্রাক্কলিত ব্যয়ে নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের ১৩নং দত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

এর আগে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী দুই দিনের সরকারি সফরে শুক্রবার (১০শে জুলাই) নিজ নির্বাচনী এলাকা ময়মনসিংহের নান্দাইলে পৌঁছেন। এবারের সফরে তিনি নান্দাইল উপজেলায় বিভিন্ন সরকারি, সামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন।

সফরের অংশ হিসেবে শুক্রবার (১০জুলাই) বিকেলে নান্দাইল উপজেলার দত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা খাতের উন্নয়ন ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি নতুন ভবনটি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল,নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, সাবেক চেয়ারম্যান আবুল খায়ের বাবুল নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, চ্যানেল এস নান্দাইল উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম মোড়ল আজকের পত্রিকার নান্দাইল উপজেলা প্রতিনিধি আর জে মিন্টু, যুবদল নেতা কামরুজ্জামান রাসেল, আকরাম হোসেন ফেরদৌস, ছাত্রদল নেতা অনিক আহমেদ বাবুল সহ প্রমুখ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, সাংবাদিক, বিএনপি অঙ্গ সংগঠনের দলীয় নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





