ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের হল রুমে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি আয়োজিত এসএসসি পরীক্ষা-২০২৫ এ জিপিএ ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের আইজিপি শিক্ষাবৃত্তি ২০২৫ প্রদান করা হয়|

সোমবার বিকেলে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি, ময়মনসিংহ শাখার সভাপতি অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শফিক উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ কামরুল হাসান|

পুলিশ সুপার এসএসসি পরীক্ষা-২০২৫ এ জিপিএ ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভকামনা জানান এবং ভবিষ্যতে তাদের নিকট ভাল ফলাফলের আশাবাদ ব্যক্ত করেন|
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পুলিশ লাইন্স স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন|





