ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে 'জলবায়ু পরিবর্তন জনিত কারনে নারী ও শিশুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় পরিবেশবান্ধব কৃষি উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থা ও গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এডাব নির্বাহী পরিচালক খন্দকার ফারুক আহমেদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

ধারণা পত্র উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের প্রফেসর ড. এম এ ফারুক।

বক্তব্য রাখেন ময়মনসিংহের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফয়সল আহমেদ, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. নুর কুতুবে আলম সিদ্দিক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. শাহেদ রেজা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সেলিমা পারভীন, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার মাসুমা বেগম, সাংবাদিক অমিত রায়, নিয়ামুল কবীর সজল, এ এইচ এম মোতালেব ও নজীব আশরাফ।
স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম। শুভেচ্ছা বক্তব্য রাখেন এডাব সাধারণ সম্পাদক রঞ্জন দাস।

সেমিনারে ময়মনসিংহের ৫০ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক অংশ গ্রহণ করেন।




