ময়মনসিংহে বেড়েই চলছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা| ১০ জুলাই সকাল থেকে ১১ জুলাই সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় আরো ১ শিশুর মৃত্যু হয়েছে| এ নিয়ে হাসপাতালটিতে হামে মোট ৬১ শিশুর মৃত্যু হলো|
হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক জানান, গত ৬ জুলাই দুপুরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার থেকে হামের লক্ষণ নিয়ে সাড়ে তিন মাসের ছেলে শিশু হাসপাতালে ভর্তি হয়| শিশুটি গতকাল দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়| শিশুটির হাম ছাড়াও নিওমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল বলে জানান
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতাপলের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছে ৩০ শিশু| সেইসাথে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে ১৯ শিশু| হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে এখন চিকিৎসাধীন রয়েছে ১০৭ শিশু| গত ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ২ হাজার ৬৯১ শিশু ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২ হাজার ৫২৩ শিশু|







