ময়মনসিংহে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্তে চিকিৎসাধীন রিজভী নামে ২০ বছর বয়সী এক যুবকের মুত্যু হয়েছে।
রিজভী ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকা থেকে গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়।
গতকাল বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এবছর ডেঙ্গুতে হাসপাতালে চিকিৎসাধীন ১৪ জনের মৃত্যু হলো।
ডেঙ্গু ওয়ার্ডের চিকিৎসক ডা. মোস্তফা ফয়সাল জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর লক্ষণ নিয়ে ৪৫ জন ভর্তি হয়েছে। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন। এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে ১০১ জন।
এ বছর জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু জ্বর নিয়ে মোট ১ হাজার ৮৪৭ জন হাসপাতালে ভর্তি হন।







