টাইমস প্রতিবেদক ময়মনসিংহে রিলাই বানিজ্য মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার ময়মনসিংহের সাবেক কোয়ার্টার শিল্পপার্য জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চ প্রাঙ্গণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। এসময় জেলা প্রশাসক মো. সাইফুর রহমান উপস্থিথ ছিলেন। আগামী ২৬ এপ্রিল পর্যন্ত এ মেলা চলবে। এতে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর বিভিন্ন প্রকল্পের নারী উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। মেলায় তাদের নিজস্ব উৎপাদিত
পণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) জেলা কার্যালয়ের উদ্যোগে প্রকল্পের উপকারভোগীদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিপণনের লক্ষ্যে ‘রিলাই বানিজ্য মেলা-২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণের পাশাপাশি তাদের স্বাবলম্বী করে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে। মেলাকে ঘিরে ইতোমধ্যেই এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

