ময়মনসিংহের মুক্তাগাছায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ব্যক্তি (প্রতিবন্ধী) পর্যায়ে বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বিকেল ৪টায় মুক্তাগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ২০ জন প্রতিবন্ধী ব্যক্তির হাতে ১০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকার চেক তুলে দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু, জাহাঙ্গীর হাসান, হাফিজুর রহমান খান মঞ্জু, মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম, অধ্যক্ষ এখলাছুর রহমান জুয়েল, প্রেসক্লাবের সদস্য সচিব ফেরদৌস আলম, সিনিয়র সাংবাদিক সিরাজুল হক সরকার প্রমুখ।




