ময়মনসিংহের মুক্তাগাছায় একটি পরিত্যক্ত ভবন থেকে বিদেশি রিভলবার ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পয়রাকান্দি এলাকার ওয়াপদার পরিত্যক্ত ভবন থেকে পরিত্যক্ত অবস্থায় এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়। বুধবার দুপুরে র্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিত্যক্ত ভবনের ভেতর তল্লাশি চালিয়ে ১টি বিদেশি রিভলবার, ১টি সুইচ গিয়ার চাক, ১টি কিরিজ, ১ টি হ্যাকসো ব্লেড ও ১ টি চাপাতি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।






