ময়মনসিংহ নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজের পক্ষ থেকে ময়মনসিংহ-৪ সদর আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদকে প্রাতিষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা হয়।
এ উপলক্ষে কলেজ গভর্নিং বডির সভাপতি ও মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মোঃ রুকনুজ্জামান রোকন, জেলা মটর মালিক সমিতির মহাসচিব আব্দুর রব আকন্দ রতন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোস্তাক আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র কলেজের প্রভাষক পূর্ণ লক্ষী দেবনাথ ও প্রভাষক আজহারুল হক ফাহিম। বক্তব্য রাখেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আল-আমিন।
১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়ে নানান চড়াই উৎরাই পেরিয়ে কলেজটি বর্তমান অবস্থানে উন্নীত হয়েছে। কলেজে ৭ টি বিষয়ে অনার্স পড়ানো হচ্ছে। বর্তমানে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ২১০০ জন শিক্ষার্থী ও অনার্সে ২৮০০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। পরে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন প্রধান অতিথি।







