অ্যাসোসিয়েশন অব আইপি টিভি ওনার্সের একটি প্রতিনিধি দল তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
গতকাল সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাক্ষাতকালে আইপি টিভি মালিকদের সাথে মতবিনিময় করেন তিনি।

আইপি টিভি ওনার প্রতিনিধি দলের সাক্ষাতকালে বক্তব্য রাখছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
এসময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডাঃ জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন। সাক্ষাতকালে অ্যাসোসিয়েশন অব আইপি টিভি ওনার্সের প্রতিনিধিরা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও উপদেষ্টার নিকট চারটি লিখিত দাবি উপস্থাপন করেন।
প্রতিমন্ত্রী এসব দাবি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে বলে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন। এরআগে প্রতিনিধি দলে পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান





