ময়মনসিংহে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ উপলক্ষে ‘¯^াধীন গণমাধ্যমের নতুন চ্যালেঞ্জ অপতথ্য : আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে| গতকাল রোববার দুপুর ২টায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ-জেইউএম|
সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ-৪ সদর আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়ালিদ| সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন| বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম| ¯^াগত বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ-জেইউএম’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম| অনুষ্ঠান সঞ্চালণায় ছিলেন সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ-জেইউএম’র যুগ্ম সম্পাদক আমানউল্লাহ আকন্দ জাহাঙ্গীর| সভায় ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অমিত রায়, কোষাধ্যক্ষ শরীফুজ্জামান টিটু, সাবেক কোষাধ্যক্ষ জাহাঙ্গীর কবির জুয়েল ও নিয়ামুল কবির সজল, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এ এস এম হোসাইন শাহীদ, সিনিয়র সাংবাদিক মতিউল আলম, শাহ আলম উজ্জ্বল, রাকিবুল হাসান চৌধুরী রুবেল, কাজী মোহাম্মদ মোস্তফা, বিপ্লব বসাক, উবায়দুল হক, তানভীর হোসেন, মোজাম্মেল খোকন, জয়নাল আবেদিন, ˆসয়দ মাহফুজুর রহমান নোমান, কাজী আব্দুল্লাহ আল আমিন, আব্দুস সাত্তার, কামরুল হাসান, মোখলেসুর রহমান সবুজ, এম এ মোতালেব, আব্দুস সামাদ আজাদী, রুবাইয়েত বাপ্পী, জাহানুল করিম শিমুল, সাইফুল ইসলাম তরফদার, কামাল হোসেন, মাসুদ রানা, রঞ্জন মুজমদার শিবু, জহির রায়হান, জীবন, আনিস ফারুক, আতিকুর রহমার রয়েল, মফিজ উদ্দিন, ইমতিয়াজ আহমেদসহ ময়মনসিংহে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন|
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, গণমাধ্যমের ¯^াধীনতা রক্ষা করা শুধু সাংবাদিকদের দায়িত্ব নয়, এটি রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব| সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই একজন সাংবাদিকের প্রধান কর্তব্য| এক্ষেত্রে বর্তমান সময়ে নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও পেশাগত ˆনতিকতা বজায় রেখে সাহসিকতার সঙ্গে অপতথ্য প্রতিরোধে কাজ করতে হবে|
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো: রুকুনোজ্জামান রোকন বলেন, মুক্ত গণমাধ্যম চর্চায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ বিএনপি| এরপরও নির্মম এই বাস্তবতাকে মেনে নিয়েই বিএনপি সরকার অতীতের মতো এবারও গণমাধ্যমের ¯^াধীনতায় বিশ্বাস করে| এ কারণেই বিএনপির চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী ইতিমধ্যে গণমাধ্যমের ¯^াধীনতার পক্ষে নিজের স্পষ্ট অবস্থানের বার্তা দিয়েছেন| তিনি বলেন, সাংবাদিকরা একদিকে জাতির বিবেক, অন্যদিকে আয়না| সমালোচনা করলে বিবেকের আয়না গঠনমূলক সমালোচনা করতে হবে|
বক্তারা জানান, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ¯^াধীন গণমাধ্যম অপরিহার্য| গণমাধ্যমের কণ্ঠরোধ করে কখনোই সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়| সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও ¯^াধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিতের দাবি করেন| বক্তারা ভবিষ্যতে সাংবাদিক সমাজের ঐক্য আরও সুদৃঢ় করে গণমাধ্যমের ¯^াধীনতা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন| সভায় বক্তারা বর্তমান প্রযুক্তির বিশ্বায়নে অপতথ্যের চ্যালেঞ্জ মোকাবেলায় সত্য ও ন্যায়ের পক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান|
প্রতিবছর ৩ মে বিশ্বব্যাপী বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়| সাংবাদিকদের ¯^াধীনতা, পেশাগত নিরাপত্তা, মত প্রকাশের অধিকার এবং সংবাদপত্রের ¯^াধীনতার গুরুত্ব তুলে ধরতে ১৯৯৩ সালে জাতিসংঘ এ দিনটিকে ¯^ীকৃতি দেয়| গণমাধ্যমের ওপর আক্রমণ প্রতিহত এবং পেশাগত নীতি অনুসরণের শপথ নেওয়ার দিন এটি|




