ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ এবং পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন|
যেখানে আমি, সেখানেই পরিচচ্ছন্নতা এই প্রতিপাদ্যে নগরীর জিরো পয়েন্ট থেকে এই জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো. গোলাম মাসুম প্রধান|

বৃহস্পতিবার সকালে বিভিন্ন সংগঠনের সহযোগিতায় একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়| অভিযানের অংশ হিসেবে সড়কসহ ড্রেন এবং আশপাশে জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়|
কর্মসূচিতে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক হারুন অর রশিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যগণ এই কর্মসূচিতে অংশ নেন|

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ময়মনসিংহকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা|








