ময়মনসিংহের গফরগাঁওয়ে মালবাহী (পাথরবাহী) ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনা ঢাকা -ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকলে সোয়া পাঁচটার দিকে দক্ষিণ গফরগাঁও উপজেলার গোলাবাড়ি নামক স্থানে ঢাকা -ময়মনসিংহ রেলপথে এই দূর্ঘটনাটি ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী (পাথর বাহী) ট্রেনটি কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ী নামক এলাকায় পৌছলে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।এতে ঢাকা -ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রিলিফ ট্রেন আসলে উদ্ধার কাজ শুরু হবে।
এ ঘটনায় ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার আউলিয়ানগর, তিস্তা এক্সপ্রেস ময়মনসিংহ জংশনে অবস্থান করছে। অপরদিকে জামালপুর কমিউটার শ্রীপুর ও যমুনা এক্সপ্রেস রাজেন্দ্রপুরে আটকা পড়ে আছে। ফলে ট্রেনগুলোর হাজার হাজার যাত্রী মারাত্মক দুর্ভোগে পড়েছেন।







