ময়মনসিংহের ফুলপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন| মঙ্গলবার ফুলপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন|

এসময় পরিবেশ গত ছাড়পত্র, লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্রাদি না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে ৫ টি অবৈধ ইটভাটাকে ৬ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়| পর্যায়ক্রমে অন্য সকল অবৈধ ইট ভাটার বিরুদ্ধেও অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি|

অভিযানকালে মযমনসিংহের পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও ফুলপুর থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেন|




