ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ১০ নং কালাদহ ইউনিয়ন পরিষদে মাদক জুয়া বাল্যবিবাহ এবং সামাজিক মুল্যবোধের অবক্ষয় রোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। সোমবার (২০ জুলাই) অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে
সভাপতিত্ব করেন ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার শহিদুল ইসলাম সোহাগ, ফুলবাড়ীয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি তাকি তাজ ওয়ার, ফুলবারীয়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল।হাসান।
এতে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির আহবায়ক আখতারুল আলম ফারুক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কালাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম।






