সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান| তিনি বলেন, ‘গত এক দশকে বিশ্বজুড়ে অন্তত ৫০০ সাংবাদিক নিহত হয়েছেন| গাজায় ৭ অক্টোবরের পর ইসরাইলি হামলায় অন্তত ৬০ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন|’
ঢাকায় দুই দিনব্যাপী ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬’ এ অংশ নিয়ে তিনি একথা বলেন| শুক্রবার সকাল ৯টায় র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে শুরু হওয়া এ সম্মেলনে দেশ-বিদেশের সাংবাদিক, সম্পাদক, গবেষক, শিক্ষক, উন্নয়নকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিসহ মোট ৫৪৭ জন অংশ নিয়েছেন|
সম্মেলনে তিনি আরও বলেন, ‘বাংলাদেশে গত ১৭ বছরে, বিশেষ করে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জীবনের নিরাপত্তা ঝুঁকি বেড়েছে|’ দেশের দুইটি শীর্ষ গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘এসব ঘটনায় তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা ছিল নীরব|’
সম্মেলনে গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের নির্বাহী পরিচালক এমিলিয়া দিয়াজ-স্ট্রাক বলেন, ‘তথ্যের অবাধ প্রবাহ ও জনগণের তথ্য জানার অধিকার একটি ¯^চ্ছ সমাজের ভিত্তি| মিডিয়া শুধু ব্যবসা নয়, এটি জনগণের আস্থার জায়গা|’
বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স, ‘রাজনৈতিক চাপ, সেন্সরশিপ ও সংবাদ ম্যানিপুলেশনের বিরুদ্ধে সতর্ক করে অনুসন্ধানী সাংবাদিকতার পরিবেশ ˆতরি, সংবাদ উৎসের সুরক্ষা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর নীতিমালার ওপর গুরুত্বারোপ করা উচিৎ|’
বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি এবং অফিস প্রধান সুসান ভাইজ বলেন, ‘নতুন গণতান্ত্রিক প্রেক্ষাপটে দায়িত্বশীল ও জন¯^ার্থভিত্তিক সাংবাদিকতার চর্চা জোরদার করা এখন সময়ের দাবি| একই সঙ্গে বাংলাদেশের সাংবাদিকতাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার ক্ষেত্রেও এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি|’




