নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফর জামান আলিফ ফকির হত্যা মামলায় আশিকুর রহমান প্রাঙ্গণ (২১) নামের আরো এক সন্দিগ্ধ আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪।
বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে , ময়মনসিংহ এসআরবি-১৪-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে দুর্গাপুর শহরের শহীদ মিনার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এসআরবি-১৪ গোয়েন্দা নজরদারি ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় সদর কম্পানির একটি আভিযানিক দল অভিযান চালিয়ে আশিকুর রহমান প্রাঙ্গণকে গ্রেপ্তার করে।
এর আগে ১৫ অক্টোবর রাতে দুর্গাপুরে আগ্নেয়াস্ত্রধারীদের গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফর জামান আলিফ ফকির। এ ঘটনায় নিহত সাংবাদিকের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ৭ থেকে ৮ জন আসামি করে থানায় মামলা করেন। এ মামলায় শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে পৌর শহরের মধ্যবাজারের সিনেমা হল এলাকা থেকে অপূর্ব নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। বর্তমানে তিনি পুলিশ জিজ্ঞাসাবাদের রিমান্ডে রয়েছেন।
নিহত সাংবাদিক (আইপিটিভি) চ্যানেল রূপসী বাংলা নেত্রকোনা জেলা প্রতিনিধি ও ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পেজে সীমান্ত এলাকার বিভিন্ন কর্মকাণ্ড প্রচার করতেন।
এসআরবি-১৪-এর সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ হত্যাকাণ্ডে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। এসআরবি-১৪, ময়মনসিংহের পক্ষ থেকে আসামিকে দূগৃাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। দুর্গাপুর থানার পুলিমের একটি টিম রয়েছে এসআরবি-১৪ দপ্তরে।








