ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিছামনিকে ধর্ষনের পর হত্যার ঘটনাটি রাজধানীর মিরপুরের রামিসার মামলার মতোই মনিটরিং করা হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স|
তিনি আজ মঙ্গলবার বিকেল ৩টা ৫৫ মিনিটে নিজের ফেসবুকে একথা জানিযেছেন| তিনি বলেছেন, ‘গোয়াতলার নিছামনিকে ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে এইমাত্র আমি আইনমন্ত্রী আসাদুজ্জামানের সাথে সাক্ষাত করলাম | তিনি ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে দায়ীত্ব দিয়েছেন| ইতোমধ্যে আইন মন্ত্রনালয় দ্রুত বিচার নিশ্চিত করতে মনিটরিং শুরু করে দিয়েছে আমার সামনেই| আশা করি রামিসার ঘটনার বিচারের মতোই গোয়াতলার নিছামনি ধর্ষণ ও হত্যার দ্রুত ন্যায় বিচার হবে|’
এর আগে তিনি নিছামনির পরিবার এর সাথে কথা বলেছেন| তাদেরকে ন্যায় বিচার নিশ্চিত করতে তিনি সব কিছু করার নিশ্চয়তা দিয়েছেন| তিনি ময়মনসিংহের এসপি, ধোবাউড়ার ওসিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তাদের সাথেও যোগাযোগ রাখছেন বলেও জানিয়েছেন|
তিনি আরো বলেন, ‘ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নে ট্যাংগাটি গ্রামে শিশু নিছামনিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে| শিশুর বয়স ছিলো ৪ বছর ৭ মাস| এই নির্মম ও নৃশংসতার নিন্দা জানাবার ভাষাও হারিয়ে ফেলেছি|’
ঘটনার খবর পেয়ে তিনি প্রশাসনের সাথে কথা বলেছেন| পুলিশ দ্রুত এ্যাকশনে গেছেন| সন্দেহভাজন কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে| এজন্য পুলিশ প্রশাসনকে তিনি সাধুবাদ জানান|
তিনি আরো জানান, নিছামনির বাবা ও মায়ের সাথে তিনি কথা বলেছেন| উপজেলা ও ইউনিয়ন বিএনপি পরিবার পরিবারের সাথে থেকে সহায়তা করছে| দ্রুত বিচার নিশ্চিত করতে যা যা করা দরকার তিনি এবং সরকার করবো এমন নিশ্চয়তা দেন তিনি| ইতোমধ্যই তিনি আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামানের সাথে সাক্ষাত করেছেন| সকলকে ˆধর্য্য ধারণ করার পাশাপাশি এসব নর পশুদের বিরুদ্ধে শান্তিপূর্ণ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বন জানান তিনি|





