প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসুচীর আওতায় ধোবাউড়া উপজেলাধীন সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে|
গতকাল দুপুরে ধোবাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার|
ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোশাররফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ-১ হালুয়াঘাট-ধোবাউড়া আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল, কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, সাবেক অতিরিক্ত সচিব রেভা রানী সাহা, ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান|

অনুষ্ঠানে ৩৮ টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারকে একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়|





