ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচী বৃক্ষরোপণ প্রকল্পের আওতায় ধোবাউড়া উপজেলায় ২০ হাজার বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কাঠবাদাম গাছের চারা রোপন করে কর্মসুচীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার।
.jpeg)
একই সময় ময়মনসিংহ-১ হালুয়াঘাট-ধোবাউড়া আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল মাল্টা গাছের চারা ও ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বকুল ফুলের চারা এবং সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সাধারণ সম্পাদক দৈনিক নিউ টাইমস’র সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম একটি লিচু গাছের চারা রোপন করেন।
এসময় কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, সাবেক অতিরিক্ত সচিব রেভা রানী সাহা, উপজেলা নির্বাহী অফিসার মোশাররফ হোসাইনসহ কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপন কর্মসুচী উপলক্ষ্যে শনিবার ধোবাউড়া উপজেলায় ৬০০ শত ফলজ, বনজ ও ওষুধি বৃক্ষ রোপন করা হয়।




