ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী এই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে আয়োজিত ভিডিও কনফারেন্সে অংশ নিয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের টাউনহল অডিটোরিয়ামে আয়োজিত ভিডিও কনফারেন্সে সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকনের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এ সময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং মশার প্রজননস্থল ধ্বংসে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। নাগরিক সমস্যা সমাধানে সরকারি প্রতিষ্ঠান ও নাগরিকদের মধ্যে কার্যকর যোগাযোগ এবং তরুণদের ইতিবাচক অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

ভিডিও কনফারেন্সে কর্মকর্তাদের মধ্যে সিটি কর্পোরেশেনর প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিয়া, প্রধান ভান্ডার কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলাম, প্রধান পরিবহন কর্মকর্তা রাজীব উল আহসান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ উপস্থিত ছিলেন।








