ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) মোঃ সাইফুর রহমান| বৃহস্পতিবার (১৪মে) বিকেলে তিনি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করে অফিসের সার্বিক কার্যক্রম, ভূমিসেবা প্রদান কার্যক্রম এবং সেবাগ্রহীতাদের সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন| এ সময় ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন তিনি| জেলা প্রশাসক ভূমি অফিসে আগত সেবাগ্রহীতাদের সঙ্গেও কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার বিষয়েও খোঁজ নেন|
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরোজ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. ফিরোজ আহমেদ, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. শফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ|





