ময়মনসিংহের ভালুকায় চাঞ্চল্যকর দলিল লেখক আবু জাকারিয়া মিন্টু হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত| সেই সঙ্গে তাদের ৩০ হাজার টাকা করে জরিমানা দেন| আদালত এই মামলার আরো ১০ আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদন্ড দিয়েছেন| অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দেন|
আজ বুধবার দুপুরে স্পেশাল জজ আদালতের বিজ্ঞ বিচারক ফারহানা ফেরদৌস এই রায় প্রদান করেন| মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. ফরিদ ও মো. মাসুদ মিয়া|
মামলার সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে ২০১৩ সালের গত ১৪ আগস্ট আবু জাকারিয়া মিন্টুকে আসামিরা কুপিয়ে হত্যা করে| পরদিন নিহত মিন্টুর স্ত্রী বাদী হয়ে ১৬ জনের নামে মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে| পরে সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের শুনানি শেষে ঘটনার ১৩ বছর পর আদালত এই রায় ঘোষণা করেন|







