ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে ফয়সাল আহাম্মেদ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুন) দুপুরে ভালুকা পৌরসভার মেঘার মাঠে এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল আহাম্মেদ মুক্তাগাছা উপজেলার বেনীপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফয়সাল আহাম্মেদ ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টিএন্ডটি রোড এলাকায় পরিবারের সাথে ভাড়ায় বসবাস করে ভাংগারী ব্যবসা করে আসছিল। ঘটনার সময় একই এলাকার মেঘার মাঠ হয়ে বাসায় যাওয়ার পথে হঠাৎ সে বজ্রাঘাতের শিকার হয়। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বজ্রপাতে একজন মারা যাওয়ার কথা শুনেছি।




