বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষি অনুষদের নব নির্মিত 'পার্কিং' ও 'পদ্ম পুকুর'-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ৯:৩০ ঘটিকায় বাকৃবির কৃষি অনুষদের সৌন্দর্য বর্ধন কমিটি কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন ঘোষণা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার।
কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি.এম. মুজিবর রহমান-এর সভাপতিত্বে ও পরিচালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে শুরুতে প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান কার পার্কিং ও পদ্ম পুকুর তৈরীর পেছনের প্রেক্ষাপট সংক্ষেপে বর্ণনা করেন।এছাড়াও সংক্ষেপে আরও বক্তব্য প্রদান করেন সংশ্লিষ্ট অনুষদের সিনিয়র প্রফেসর ড. মাসুম আহমাদ, সোনালী দলের সাধারণ সম্পাদক প্রফেসর ড. এ.কে.এম. আদহাম, প্রধান প্রকৌশলী(ভারপ্রাপ্ত) মুহঃ এনামুল হক, বাকৃবি শাখা ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ আতিকুর রহমান এবং কৃষি অনুষদের ছাত্র প্রতিনিধি শেখ মো: সানাউল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার সৌন্দর্য বর্ধন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলকে এই অবকাঠামো নির্মাণের জন্য ধন্যবাদ জানান।বর্তমান সময়ে বাস্তবতার নিরিখে অনুষদের সন্মানিত শিক্ষকবৃন্দের গাড়িগুলোর জন্য এধরণের একটা পার্কিং খুবই দরকার ছিলো উল্লেখ করে তিনি আরও বলেন যে ভবিষ্যতে অত্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চত্বরে সৌন্দর্য বৃদ্ধি কমিটির মাধ্যমে বিভিন্ন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
উক্ত অনুষ্ঠানে কৃষি অনুষদসহ অন্যান্য অনুষদের শিক্ষকবৃন্দ ছাড়াও অত্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরও সবুজ, সুশৃঙ্খল ও নান্দনিক করে তোলার লক্ষ্যে কৃষি অনুষদের সৌন্দর্য বর্ধন কমিটি এই বিশেষ উদ্যোগ ক্যাম্পাসের পরিবেশগত সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি শিক্ষক- শিক্ষার্থীদের চলাফেলা ও যানবাহনের সুশৃঙ্খল ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে ভাইস-চ্যান্সেলর মহোদয়সহ শিক্ষক কর্মকর্তাগণ নতুন টিএসসি ভবণ নির্মাণের লক্ষ্যে সাইড পরিদর্শন করেছেন ।






-400x300.jpg&w=3840&q=75)

