বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জননেতা মোতাহার হোসেন তালুকদার।
স্বাগত বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি রেহেনা পারভীন ববি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তাজনীন চৌধুরী মিলি এবং সঞ্চালনা করেন ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হোসনে আরা নীলু।

এসময় মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। পরে জেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।








