প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার বলেন, উপজেলা শিক্ষা ট্রাস্টের মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করা হলে ভালো মানুষ ˆতরী করা সম্ভব হবে| এর মাধ্যমে আদর্শ এবং কর্মক্ষম মানুষ তৈরী হবে| এসব মানুষ কোনো দিনই সমাজের বোঝা হবে না|
শনিবার দুপুরে ধোবাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা শিক্ষা ট্রাস্টের শিক্ষা সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন| তিনি বলেন, জেলা প্রশাসকের উদ্যোগে ট্রাস্ট গঠন এবং ট্রাস্টের সহায়তার মাধ্যমে ছেলে-মেয়েদেরকে উদ্বুদ্ধ করে ভালো মানুষ তৈরী করা একটি প্রশংসনীয় উদ্যোগ| তিনি বলেন, ‘আসলে সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হওয়া উচিত মানুষের জন্যে| ভালো মানুষ তৈরী করতে পারলে আর কোনো কিছুতে এত উপকার পাবেন না|’ এমন মহতি উদ্যোগ গ্রহণ করায় জেলা প্রশাসককে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি| তিনি শিক্ষা ট্রাস্টের উদ্যোগকে সফল করতে কর্মসংস্থান ব্যাংকসহ সমাজের বিত্তবানদেরকে শিক্ষা ট্রাস্টে অনুদান প্রদানের আহ্বান জানান|
.jpeg)
ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোশাররফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ-১ হালুয়াঘাট-ধোবাউড়া আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল, কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, সাবেক অতিরিক্ত সচিব রেভা রানী সাহা, ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান|
জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, “ময়মনসিংহের সবক’টি উপজেলায় ‘উপজেলা শিক্ষা ট্রাস্ট’ গঠন করা হয়েছে| এই ট্রাস্টের মাধ্যমে হতদরিদ্র, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ছেলে-মেয়েদের শিক্ষা বৃত্তি প্রদান করা হয়| ধোবাউড়া উপজেলায় আজকে দুইজন শিক্ষার্থীকে আড়াই হাজার টাকা করে শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে|” তিনি বলেন, যাদের লেখাপড়া করতে আর্থিক সমর্থ নেই, তাদেরকে শিক্ষা ট্রাস্ট সহায়তা করবে| শিক্ষা ট্রাস্টে সকল বিত্তবানদের অংশগ্রহণের আহ্বান জানান তিনি|
অনুষ্ঠানে দুইজন শিক্ষার্থীর হাতে শিক্ষা বৃত্তির আড়াই হাজার টাকার চেক তুলে দেন অতিথিবৃন্দ|

-1200x903.jpg&w=3840&q=75)


