টানা ২৩ বছর পর ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৮ নং ডৌহাখলা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে পদপ্রত্যাশিদের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক খন্ড খন্ড মিছিল নিয়ে সম্মেলনস্থলে যোগদান করেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কলতাপাড়া স্কুল এন্ড কলেজ মাঠে বর্নাঢ্য এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় কোরআন তেলাওয়াতের পর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মী সম্মেলনের উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম।
এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার।
এসময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হাবিবুল ইসলাম খান শহীদের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নূরুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. আব্দুস সোবহান সুলতান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহছুল হক শামছু, আব্দুল আজিজ মন্ডল, জালাল আহম্মেদ আকন্দ, শফিকুল ইসলাম তালুকদার, একেএম আব্দুল্লাহ, আব্দুর রাজ্জাক, ভিপি ফারুক, শাহ উবায়দুল্লাহ সুমন, আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর, ইদ্রিস আলী, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল আমিন প্রমূখ।
সম্মেলনে বক্তারা আরও বলেন, পলাতক আওয়ামী লীগ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টায় ষড়যন্ত্র চলছে। তারা গুপ্ত পরিচয়ে নানা ভাবে নানা ইস্যুতে সৃষ্টি করে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করতে চায়। এবিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।





-400x300.jpg&w=3840&q=75)

